ক্রোধ দমন নূর অর্জন
সিলসিলায়ে চিশতিয়া কাদেরিয়া নক্শবন্দিয়া সােহারওয়ার্দিয়ার বিশ্ববিখ্যাত বুযুর্গ শায়খুল-আরব অল-আজম আরেফবিল্লাহ হযরত মাওলানা শাহ্ হাকীম মুহাম্মদ আখতার ছাহেব র,
তরজমা
মাওলানা আবদুল মতীন বিন হুসাইন খলীফায়ে আৱেণিরাহ, হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মদ আখার অহেবর, খতীব, বাইতুল হক জামে মসজিদ (সাবেক ছাপড়া মসজিদ) ৪৪/২, ঢালকানগর, গেরিয়া, ঢাকা-১২০৪ হাকীমুল উম্মত প্রকাশনী ইসলামী টাওয়ার, ১১ বাংলাবাজার, ঢাকা-১১০০ মােবাইল : ০১৯১৪ ৭৩৫৬১৫
পড়ে দেখুন? / ডাউনলোড
| মারিফুল কুরআন (মুফতী শফি ওসমানী রহ.) |
সাইজ |
সংরক্ষন |
| মারিফুল কুরআন (মুফতী শফি ওসমানী রহ.) ভলিয়ম ১ | 64.2 MB | ডাউনলোড |
| মারিফুল কুরআন (মুফতী শফি ওসমানী রহ.) -ভলিয়ম – ২ | 54.6 MB | ডাউনলোড |
| মারিফুল কুরআন (মুফতী শফি ওসমানী রহ.) -ভলিয়ম – ৩ | 53.8 MB | ডাউনলোড |
| মারিফুল কুরআন (মুফতী শফি ওসমানী রহ.) – ভলিয়ম – ৪ | 72.3 MB | ডাউনলোড |
| মারিফুল কুরআন (মুফতী শফি ওসমানী রহ.) -ভলিয়ম – ৫ | 61.9 MB | ডাউনলোড |
| মারিফুল কুরআন (মুফতী শফি ওসমানী রহ.) – ভলিয়ম – ৬ | 78.1 MB | ডাউনলোড |
| মারিফুল কুরআন (মুফতী শফি ওসমানী রহ.) -ভলিয়ম -৭ | 73.9 MB | ডাউনলোড |
| মারিফুল কুরআন (মুফতী শফি ওসমানী রহ.) – ভলিয়ম -৮ | 76.5 MB | ডাউনলোড |
| মারিফুল কুরআন (মুফতী শফি ওসমানী রহ.) -সম্পূর্ণ | 188 MB | ডাউনলোড |
আসমানী আকর্ষণ
আকর্ষিত বান্দাদের ঘটনাবলী
মুল
সিলসিলায়ে চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া সােহারওয়ার্দিয়ার। বিশ্ববিখ্যাত বুযুর্গ শায়খুল-আরব অল-আজম আরেফবিল্লাহ হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মদ আখতার ছাহেব রহ.মাওলানা আবদুল মতীন বিন হুসাইন খলীফায়ে আরেফবিল্লাহ হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মদ আখতার ছাহেব র, খতীব, বাইতুল হক জামে মসজিদ (সাবেক ছাপড়া মসজিদ) ৪৪/২ ঢালকানগর, গেণ্ডারিয়া, ঢাকা-১২০৪
গ্রন্থটি সম্পর্কে একটু আভাস!
সকল স্তৃতি ও গুণকীর্তন এককভাবে মহান আল্লাহর জন্যই নিবেদিত। অসংখ্য দরূদ ও সালাম এবং রহমতের অবিশ্রান্ত ধারা বর্ষিত হােক প্রাণাধিক প্রিয় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম-এর উপর, তাঁর সম্মানিত আওলাদ-পরিজন ও সাহাবাগণের উপর।
‘যমানার রূমী আরেফবিল্লাহ হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মদ আখতার ছাহেব দামাত বারাকাতুহুম বিশ্বপরিচিত একজন অতি উঁচু মানের ওলী, মাের্শেদ ও মহান সাধক পুরুষ। তার বয়ান ও লিখনী মানুষের অন্তরআত্মাকে দারুণভাবে আলােড়িত করে। মুহূর্তে আল্লাহ তাআলার দিকে ধাবিত করে। তাঁর দৃষ্টির জ্যোতি ও চেহারার নূর দৃষ্টি ও অনুভূতিকে পবিত্রতাপিপাসু ও আলােকোজ্জ্বল করে। প্রতিনিয়ত তাঁর দু’চোখ হতে প্রবাহিত অশ্রুধারা ও কখনাে টপটপ করে ঝরা অশ্রুবিন্দুগুলি শুষ্ক হৃদয়সমূহে প্রেমের বান ডাকে। তার প্রেমকাতর ‘আহ-উহ’ শব্দ অন্তরে আল্লাহপ্রেমের আগুন জ্বালে।
এই মহান আল্লাহপ্রেমিকের পূর্ণ জীবনটাই নিবেদিত আল্লাহভােলাদের ‘আল্লাহপ্রেমিক’ বানানাের সুমহৎ কর্মে। তিনি শুধু ওলী নন, বরং “ওলীগর। ‘ওলী তৈরীর কারিগর’ । তিনি যুগের রূমী’, ‘যুগের শামসেতাবরেযী’। তিনি গাওছ, তিনি মােজাদ্দেদ। এ ‘সত্য’কে লুকিয়ে রাখতে থাকলে বিশ্বমানবের এতে লাভ কি? পক্ষান্তরে, তাঁর পদপাশে এসে কিংবা ভক্তিভরে। তাকে ভালােবেসে এবং দোআ চেয়ে ও দোআ দিয়ে কেউ কিছু নিয়ে গেলে তাতে কারাে ক্ষতি কি? বিশ্বের বহু আলেম-আৱেফ ও বিশিষ্ট মাশায়েখের ধারণায় অবশ্যই তিনি প্রিয়নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম-এর ‘সাচ্চা গােলাম’, ‘সাচ্চা নায়েব’ এবং অনেক বেশী উচ্চ শিখরারােহী ওলী। তিনি পূর্বসূরীদের ‘ওয়ারেছে-কামেল। তিনি ‘আরেফে কামেল’। তিনি প্রিয়নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম-এর নায়েবে কামেল’।
এই মহান ওলী করাচীর গুলশান-ই-ইকবালের মসজিদে আশরাফ-এ লাগাতার কয়েক জুম্মায় ‘জবের পথে’ ও ‘এনাবতের পথে’ (তথা যথাক্রমে খােদা তাআলা কর্তৃক আকর্ষণের পথে এবং খােদার দিকে কিছু-কিছু হাঁটাহাঁটির পথে) হেদায়েত’ ও ‘বিশেষ নৈকট্য লাভ সম্পর্কিত কতিপয় ‘অতি অমূল্য বয়ান রাখেন। বয়ানের মাঝে মাঝে উপরিউক্ত বিষয় দু’টির ব্যাখ্যা-বিশ্লেষণও করতে থাকেন। সাথে সাথে ‘এনাবশীল ও “খােদায়ী বিশেষ আকর্ষণপ্রাপ্তদের (‘
জপ্রাপ্তদের) অনেকগুলি গুরুত্বপূর্ণ ও চিত্তাকর্ষক ঘটনারও অবতারণা করতে থাকেন।
পরম করুণাময়ের অশেষ কৃপায় একান্ত শ্রদ্ধেয় হযরত মাের্শেদের উক্ত বয়ানগুলির সমষ্টি তাজাল্লিয়াতে জয’ এর বঙ্গানুবাদ ‘আসমানী আকর্ষণ ও আকৃষ্ট বান্দাদের ঘটনাবলী’ নামে বাংলাভাষীদের কল্যাণমানসে আশু আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
আল্লাহপাক এই তরজমার কাজে বিশেষ সহায়তাকারীদের ইহ-পরকালে বিশেষ পুরস্কারে ভূষিত করুন। তরজমাটিকে আসলের মতােই সফল ও কবুল করুন। সকল সহযােগিতাকারী সহ আমাদের সকলকে, আমাদের সন্তান, পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও বন্ধুমহলকে ‘আপন সন্তুষ্টি’ দানে ধন্য করুন। আমীন। ওয়া-ছাল্লাল্লাহু আলান্-নাবিয়্যিল কারীম, ওয়া-আলিহী ওয়াবারাকা ওয়াছাল্লাম।
বিনীত
মুহাম্মদ আব্দুল মতীন বিন হুসাইন (আফাল্লাহু তাআলা আনহু) ২৯ জুমাদাল উলা ১৪৩০ হিজরী ২৫ মে ২০০৯ ইং
কিতাব: জান্নাতের দুই রাস্তা তাকওয়া ও তওবা
বয়ান : হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন (দা.বা.)
সময় : মঙ্গলবার, বাদ ফজর, (৩৭ মিনিট) তারিখঃ ২৯শে
শাবান/১৪৩৪ মােতাবেক ০৯/০৭/১৩ইং |
স্থান : খানকাহ চিশতিয়া এমদাদিয়া আশরাফিয়া। ইয়াদগার খানকায়ে হাকীমুল উম্মত, ঢালকানগর, ঢাকা। উপস্থিতি প্রায় ২০০ ছালেকীন। (যাদের অধিকাংশ বিভিন্ন মাদ্রাসার মােহতামিম, মােহাদ্দিছ, মুফতিয়ানে-এযাম, আছাত্যে এবং ওলামায়েকেরাম ও ভােলাবায়ে-কেরাম)
প্রকাশনায় : হাকীমুল উম্মত প্রকাশনী, ইসলামী টাওয়ার
১১ বাংলাবাজার, ঢাকা-১১০০
পড়ে দেখুন? / ডাউনলোড করুন?
আল্লাহ তা’আলার অশেষ অনুগ্রহে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত উসূলুল ফিকহ শাস্ত্রের সুবিখ্যাত মূল্যবান গ্রন্থ নূরুল আওয়ার’-এর নির্ভরযােগ্য বাংলা সংস্করণ গ্রন্থ “আন্ওয়ারুল মানার শরহে নূরুল আন্ওয়ার’ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলীর খেদমতে উপস্থাপন করতে পেরে মহান রাব্দুল আলামীনের শাহী দরবারে শােকর আদায় করছি। লেখকবৃন্দ এ নির্ভরযােগ্য গ্রন্থে ইবারতের শাব্দিক অনুবাদ, সরল অনুবাদ, সংশ্লিষ্ট আলােচনা ও ফিকহী ইমামদের মতভেদ সুচারুভাবে বিস্তারিত আলােচনা করেছেন। আমি দৃঢ়তার সাথে এ অভিমত প্রকাশ করছি যে, এ গ্রন্থটি মাদ্রাসায় শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের জন্য উপকৃত বলে প্রমাণিত হবে।
আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু ভুল-ভ্রান্তি থাকা অস্বাভাবিক নয়। অনিচ্ছাকৃত ভুলগুলাে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরােধ রইল। তবে মৌলিক কোনাে ভুল-ভ্রান্তি দৃষ্টিগােচর হলে আমাদেরকে জানালে পরবর্তী সংস্করণে তা সংশােধনের আশা পােষণ করছি।
পরিশেষে আল্লাহ তা’আলার শাহী দরবারে প্রার্থনা করছি যে, এ গ্রন্থটি তিনি লেখক, পাঠক, প্রকাশক এবং সংশ্লিষ্ট সকলের নাজাত ও সাফল্যের মাধ্যম হিসেবে কবুল করুন। আমিন!
মাওলানা মুহাম্মদ মুস্তফা
Download / ডাউনলোড
বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্তমানে এক কঠিন সময় অতিক্রম করছে। শাসক গােষ্ঠীর সীমাহীন দমন পিপীড়নে ইসলাম প্রিয় জনতা আজ উত্তষ্ঠিত। বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর সরকার নির্যাতনের ষ্টীমরােলার চালিয়ে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে আন্দোলনের প্রতিটি নেতাকর্মীকে অত্যন্ত দৃঢ়তার সাথে ময়দানে টিকে থাকতে হবে। পৃথিবীতে এমন কোন নবী-রাসূল আসেননি যাদের উপর জুলুমনির্যাতন চালানাে হয়নি। সকল যুগেই হকের সাথে বাতিলের সংঘর্ষ হয়েছে। কিন্তু বাতিলের কোন ষড়যন্ত্রই ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দিতে পারেনি। রাসূল (সা.) এর যুগে ইসলামী আন্দোলনের পুরাে ইমারতের ভিত্তি রচিত হয়েছিল সাহাবীদের শাহাদাতের খুনজুলুম, নির্যাতনের উপর ভিত্তি করে। নবী-রাসূল ও সাহাবায়ে
হচ্ছে বিধায় এ আন্দোলনও বাতিল শক্তির প্রধানতম টার্গেটে পরিণত হয়েছে। জামায়াতের উপর চলছে রাষ্ট্রীয় সন্ত্রাসের নজিরবিহীন তান্ডব। এই প্রেক্ষাপটে করণীয় নির্দেশ করতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ সাহেবের এই লেখাটি পুস্তকাকারে প্রকাশ করা হল যা গত ১১ জানুয়ারী ২০১৩ হতে সাপ্তাহিক সােনার বাংলা পত্রিকার কয়েকটি সংখ্যায় ইসলামী আন্দোলনের পথে আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত হওয়াই আমাদের কাজ” নামে ছাপা হয়েছিল। আশা করি বইটি পাঠে পাঠক/পাঠিকা সমাজ উপকৃত হবেন।
ডাউনলোড
শতকরা ৫০ জন মেয়ে খুঁজে পাওয়া যাবে না, যারা বাসর রাত্রে স্বামীর বুকে হাত রেখে এই কথাটি স্বামীকে সত্যি করে বলতে পারবে যে, আমি তোমাকে সেই (সতীত্ব) যৌবন আজ উপহার দিলাম, যেই (সতীত্বে) যৌবনে কলংকের কোনো দাগ লাগেনাই। আমি তোমাকে এমন একটি দেহ আজ উপহার দিলাম, যেই দেহতে অতীত জীবনে কোনো পর পুরুষের হাত লাগে নাই। বর্তমান যুগে বউ পাওয়া সহজ,কিন্তু সতী একজন নারী পাওয়া বড়ই কঠিন!
একটু পড়লে বুঝতে পারবেন। একদিন মেয়ে তার মাকে
প্রশ্ন করলঃ
” মা , আমি কিভাবে আমার জন্য একজন ভাল ছেলে খুঁজবো
উত্তরে মা বললেনঃ কুরআন কারিমে আল্লাহ পাক বলেছেনঃ
‘ ভাল নারীর জন্য ভাল পুরুষ , ভাল পুরুষের জন্য ভাল নারী , আর, খারাপ নারীর জন্য খারাপ পুরুষ , খারাপ পুরুষের জন্য খারাপ নারী ” (সূরা আন-নূর আয়াত ২৬ দেখুন)
” কাজেই তুমি ভাল ছেলের চিন্তা মাথা থেকে ঝেরে ফেল , নিজে ভাল মেয়ে হয়ে গড়ে উঠো , ভাল ছেলে আপনা আপনিই এসে তোমাকে ধরা দিবে।
প্রায় ৯ বছর আগের কথা। শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. তখন হায়াতে ছিলেন। আমাদের পারিবারিক এক মজলিসে আলোচনা হল- শাইখুল হাদীস রহ.-এর জীবনী সংকলনের কাজ শুরু করা দরকার। তখনই শাইখুল হাদীস রহ. এর সহকর্মী ও ছাত্রদের মধ্যে অনেকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন। বিশেষ করে মাওলানা সিদ্দিকুর রহমান রহ. চলে যাওয়ায় এই প্রয়োজন তীব্রভাবে অনুভূত হলো।
সিদ্ধান্ত হল, দ্রুততম সময়ে বড়দের কাছ থেকে স্মৃতিকথা সংগ্রহ করা হবে। দায়িত্ব আসল আমার আর মামুন মামার উপর। এক বিকেলে আমরা দু’জন মাওলানা মুহিউদ্দীন খানের কাছে গেলাম। তিনি প্রাণ খুলে কথা বললেন। আরও কয়েক বার কথা বলার আগ্রহ প্রকাশ করলেন। আমাদের উৎসাহ অনেক বেড়ে গেল। আরও উদ্দীপনার সাথে কাজ শুরু করলাম। কয়েকজনের স্মৃতিকথা সংগ্রহ করলাম।
কিছুদিন পরেই শাইখুল হাদীস রহ. আমাদের ছেড়ে চলে গেলেন। হজরতের ইন্তেকালের পর অনেক ধরনের স্মরণসভা ও সম্মেলন হয়েছে। বিভিন্ন পত্রিকা স্মরণ সংখ্যা করেছে। শাইখুল হাদীস রহ. কে নিয়ে আগে-পরে বেশ কয়েকটি ছোট বইও প্রকাশিত হয়েছে। কিন্তু একটি স্মারকগ্রন্থের চাহিদা সব সময়ই ছিল। সেজন্যই স্মৃতিকথা সংগ্রহের কাজ আমি নিরব্বচ্ছিন্নভাবে অব্যাহত রাখি। এ উপলক্ষ্যে আমি প্রায় সারা দেশ সফর করেছি। দেশের শীর্ষস্থানীয় উলমায়ে কেরাম, শাইখুল হাদীস রহ.-এর সহকর্মী ও প্রিয় ছাত্রদের সাথে সাক্ষাৎ করেছি, স্মৃতিকথা সংগ্রহ করেছি।
বইটির কাজ অনেক আগে শুরু হওয়ায় শাইখুল হাদীস রহ.-এর সহকর্মী ও প্রিয় ছাত্রদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের অনেকের স্মৃতিকথা সংরক্ষণ করা সম্ভব হয়েছে। মাওলানা মুহিউদ্দীন খান রহ., মুফতি ফজলুল হক আমিনী রহ., প্রিন্সিপাল হাবিবুর রহমান রহ., আল্লামা আশরাফ আলী রহ., বেফাকের মাওলানা আব্দুল জব্বার রহ. ও সদ্য প্রয়াত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহ. সহ আরও অনেকের দুর্লভ স্মৃতিকথা উঠে এসেছে বইটিতে। বিশেষ করে শাইখুল হাদীস রহ.-এর প্রিয়তমা ও পরিবারের সদস্যদের স্মৃতিকথা বইটিতে অনন্য সম্পদ হিসেবে উপস্থাপিত হয়েছে। এছাড়া বর্তমান সময়ের শীর্ষস্থানীয় আলেমদের স্মৃতিকথা তো আছেই।
প্রায় ৮টি বছর হৃদয় নিংড়ানো পরিশ্রমের ফল এই বইটি। বিন্দু বিন্দু করে জমা করেছি ৯০ হাজার শব্দ, ৪৫০ পৃষ্ঠা, ৪২ টি সাক্ষাৎকার। ভালোলাগার বিষয় হল- সাক্ষাৎকার সংগ্রহ, বিভিন্ন জেলায় সফর, রেকর্ডিং থেকে অনুলিখন, কম্পোজ, এরপর সেই আলোচনাগুলোর বিন্যস্তকরণ- সব কিছুই আমার নিজ হাতে করার সুযোগ হয়েছে- এ আমার পরম সৌভাগ্য। মহান রবের শুকরিয়া আদায়ের ভাষা আমার জানা নেই। ফালিল্লাহিল হামদ!
বইটি প্রকাশিত হচ্ছে পয়গাম প্রকাশন থেকে। সম্পাদনা করেছেন মাওলানা মামুনুল হক। ভূমিকা লিখেছেন স্বপ্নচারী লেখক মাওলানা যাইনুল আবিদীন। প্রচ্ছদ করেছেন কাজী যুবায়ের মাহমুদ। আশা করছি অক্টোবরের মাঝামাঝি সময়ে বইটি বাজারে আসবে ইনশাআল্লাহ…!
ফেসবুক টাইমলাইন: Ehsanul haque

