ভিপি নূর এখন মজলুম জনতার কন্ঠস্বর । ইহসানুল হক্

আজ দুপুরে সংবাদ শিরোনাম দেখলাম -ভিপি নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলা। ভিতরের খবর পড়ে জানলাম, ধর্ষণ নয়, ধর্ষনে সহযোগীতার অভিযোগ। আরো বিস্তারিত পড়ে বুঝলাম, ধর্ষনে সহযোগীতার অভিযোগও নয়, বিয়ে করিয়ে দেয়ার আশ্বাস দেয়ার অভিযোগ। তাই নূরু আসামি। বাহ, কি সুন্দর গল্প!
সন্ধ্যায় ছাত্র অধিকার পরিষদ মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ করলো। সমাবেশ থেকে ভিপি নূরকে গ্রেফতার করা হলো। পত্রিকায় আবার শিরোনাম দেখলাম-ধর্ষন মামলায় ভিপি নূর গ্রেফতার, ফাইজলামির একটা সীমা থাকা দরকার।
এসবের কারণ একটাই -ভিপি নূর কে দমাতে হবে। সরকারের জন্য মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভিপি নূর। এই সরকারের বিরুদ্ধে সবচেয়ে সফল আন্দোলনের নেতা ভিপি নূর। যেখানে অন্যায় অবিচার হয়েছে, জুলুম অত্যাচার হয়েছে, তার প্রতিবাদ করেছে ভিপি নূর ও তার ছাত্র অধিকার পরিষদ। আমি মাঝে মাঝে ভাবি বাংলাদেশে এখন বিরোধীদল কি একটাই? বিরোধীদলীয় নেতা কি একজনই?
গত বৃহস্পতিবার হাটহাজারির আন্দোলনরত ছাত্ররা যখন পুলিশী হামলার ভয়ে চরম আতংকিত ছিলো তখন বিপদগ্রস্থ কওমি মাদরাসার ছাত্রদের পাশে দাঁড়াতে ভিপি নূর সমাবেশ করেছিলো। ছাত্র অধিকার পরিষদের হাসান আল মামুন, রাশেদ খানসহ আরও অনেকে বিবৃতি দিয়েছিলো।
সমাবেশ থেকে ভিপি নূর ঘোষণা করেছিলো- হাটহাজারির ছাত্রদের উপর যদি আঘাত করা হয় তাহলে ঢাকা শহর অচল করে দেয়া হবে। ভিপ নূরের ক্ষমতার হাত যতটুকুই হোক, তার এই ঘোষণা লক্ষ তরুনের মনজয় করেছিলো, আর অনেকের গায়ে যেন আগুন ধরিয়ে দিয়েছিলো। কওমি মাদরাসার ছাত্রজনতা ভিপি নূরের এই ঘোষণা অনেক দিন মনে রাখবে।
একবার খবর পেলাম তাকে ছেড়ে দেয়া হয়েছে, একটু পরেই জানলাম তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলেও এখনো ডিবির হাতেই আছে। মুক্তির বিষয়টা এখনো নিশ্চিত নয়। তবে এটা নিশ্চিত যতদিন পযর্ন্ত আধিপত্যবাদী আগ্রাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ভিপি নূর লড়াই করে যাবে এসব মামলা হামলা তার উপর চলতেই থাকবে।
নূরের উপর এ পযর্ন্ত অনেক মামলা হামলা হয়েছে, নানা রকম ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। ইস্পাদ কঠিন দৃঢ়তা নিয়ে ভিপি নূর অতীতে যেভাবে লড়াই চালিয়ে গেছে সামনের দিনগুলোতে সংগ্রাম চালিয়ে যেতে পারবে বলে বিশ্বাস করি। মামলা হামলা দিয়ে ছাত্রজনতার জাগরন রুখে দেয়া যাবে না।

ফেসবুক টাইমলাইন  Ehsanul Haque

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *