আসমানী আকর্ষণ

আসমানী আকর্ষণ

আকর্ষিত বান্দাদের ঘটনাবলী

মুল

সিলসিলায়ে চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া সােহারওয়ার্দিয়ার।  বিশ্ববিখ্যাত বুযুর্গ শায়খুল-আরব অল-আজম আরেফবিল্লাহ হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মদ আখতার ছাহেব রহ.মাওলানা আবদুল মতীন বিন হুসাইন খলীফায়ে আরেফবিল্লাহ হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মদ আখতার ছাহেব র, খতীব, বাইতুল হক জামে মসজিদ (সাবেক ছাপড়া মসজিদ) ৪৪/২ ঢালকানগর, গেণ্ডারিয়া, ঢাকা-১২০৪

গ্রন্থটি সম্পর্কে একটু আভাস!

সকল স্তৃতি ও গুণকীর্তন এককভাবে মহান আল্লাহর জন্যই নিবেদিত। অসংখ্য দরূদ ও সালাম এবং রহমতের অবিশ্রান্ত ধারা বর্ষিত হােক প্রাণাধিক প্রিয় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম-এর উপর, তাঁর সম্মানিত আওলাদ-পরিজন ও সাহাবাগণের উপর।

‘যমানার রূমী আরেফবিল্লাহ হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মদ আখতার ছাহেব দামাত বারাকাতুহুম বিশ্বপরিচিত একজন অতি উঁচু মানের ওলী, মাের্শেদ ও মহান সাধক পুরুষ। তার বয়ান ও লিখনী মানুষের অন্তরআত্মাকে দারুণভাবে আলােড়িত করে। মুহূর্তে আল্লাহ তাআলার দিকে ধাবিত করে। তাঁর দৃষ্টির জ্যোতি ও চেহারার নূর দৃষ্টি ও অনুভূতিকে পবিত্রতাপিপাসু ও আলােকোজ্জ্বল করে। প্রতিনিয়ত তাঁর দু’চোখ হতে প্রবাহিত অশ্রুধারা ও কখনাে টপটপ করে ঝরা অশ্রুবিন্দুগুলি শুষ্ক হৃদয়সমূহে প্রেমের বান ডাকে। তার প্রেমকাতর ‘আহ-উহ’ শব্দ অন্তরে আল্লাহপ্রেমের আগুন জ্বালে।

এই মহান আল্লাহপ্রেমিকের পূর্ণ জীবনটাই নিবেদিত আল্লাহভােলাদের ‘আল্লাহপ্রেমিক’ বানানাের সুমহৎ কর্মে। তিনি শুধু ওলী নন, বরং “ওলীগর। ‘ওলী তৈরীর কারিগর’ । তিনি যুগের রূমী’, ‘যুগের শামসেতাবরেযী’। তিনি গাওছ, তিনি মােজাদ্দেদ। এ ‘সত্য’কে লুকিয়ে রাখতে থাকলে বিশ্বমানবের এতে লাভ কি? পক্ষান্তরে, তাঁর পদপাশে এসে কিংবা ভক্তিভরে। তাকে ভালােবেসে এবং দোআ চেয়ে ও দোআ দিয়ে কেউ কিছু নিয়ে গেলে তাতে কারাে ক্ষতি কি? বিশ্বের বহু আলেম-আৱেফ ও বিশিষ্ট মাশায়েখের ধারণায় অবশ্যই তিনি প্রিয়নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম-এর ‘সাচ্চা গােলাম’, ‘সাচ্চা নায়েব’ এবং অনেক বেশী উচ্চ শিখরারােহী ওলী। তিনি পূর্বসূরীদের ‘ওয়ারেছে-কামেল। তিনি ‘আরেফে কামেল’। তিনি প্রিয়নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম-এর নায়েবে কামেল’।

এই মহান ওলী করাচীর গুলশান-ই-ইকবালের মসজিদে আশরাফ-এ লাগাতার কয়েক জুম্মায় ‘জবের পথে’ ও ‘এনাবতের পথে’ (তথা যথাক্রমে খােদা তাআলা কর্তৃক আকর্ষণের পথে এবং খােদার দিকে কিছু-কিছু হাঁটাহাঁটির পথে) হেদায়েত’ ও ‘বিশেষ নৈকট্য লাভ সম্পর্কিত কতিপয় ‘অতি অমূল্য বয়ান রাখেন। বয়ানের মাঝে মাঝে উপরিউক্ত বিষয় দু’টির ব্যাখ্যা-বিশ্লেষণও করতে থাকেন। সাথে সাথে ‘এনাবশীল ও “খােদায়ী বিশেষ আকর্ষণপ্রাপ্তদের (‘

জপ্রাপ্তদের) অনেকগুলি গুরুত্বপূর্ণ ও চিত্তাকর্ষক ঘটনারও অবতারণা করতে থাকেন।

পরম করুণাময়ের অশেষ কৃপায় একান্ত শ্রদ্ধেয় হযরত মাের্শেদের উক্ত বয়ানগুলির সমষ্টি তাজাল্লিয়াতে জয’ এর বঙ্গানুবাদ ‘আসমানী আকর্ষণ ও আকৃষ্ট বান্দাদের ঘটনাবলী’ নামে বাংলাভাষীদের কল্যাণমানসে আশু আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

আল্লাহপাক এই তরজমার কাজে বিশেষ সহায়তাকারীদের ইহ-পরকালে বিশেষ পুরস্কারে ভূষিত করুন। তরজমাটিকে আসলের মতােই সফল ও কবুল করুন। সকল সহযােগিতাকারী সহ আমাদের সকলকে, আমাদের সন্তান, পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও বন্ধুমহলকে ‘আপন সন্তুষ্টি’ দানে ধন্য করুন। আমীন। ওয়া-ছাল্লাল্লাহু আলান্-নাবিয়্যিল কারীম, ওয়া-আলিহী ওয়াবারাকা ওয়াছাল্লাম।

বিনীত

মুহাম্মদ আব্দুল মতীন বিন হুসাইন (আফাল্লাহু তাআলা আনহু) ২৯ জুমাদাল উলা ১৪৩০ হিজরী ২৫ মে ২০০৯ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *